×

11AM-5PM, Except Holiday

Uponyassomogro 5

Uponyassomogro 5

* In case the book_011 price changed by the Publisher , due to new Edition , New Print we will contact you and confirm regarding the revised price charge before processing the order !
Original price was: ₹400.00.Current price is: ₹340.00.

Publisher : The Cafe Table

Binding Type : Hard Cover

Buy Now

Description

সমাজসেবী অতনুর কাছে এক রাতে টেলিফোনে: এক মহিলার আর্তস্বর ভেসে এসেছিল ভীষণ বিপদে পড়েছি, বাঁচান। ঘটনাস্থল একটি গেস্ট হাউস, কিন্তু অতনু দেখে বিপদের চেহারা বড় বিচিত্র! চেনা পথের বাইরের সেই কাহিনিই ‘সাত নম্বর ঘরে।’ সুন্দর মুখের জয়ের কথা সবাই জানে। কিন্তু সেই সুন্দর মুখই যখন সংকট তৈরি করে একটার পরে একটা? দিব্যকান্তির সেই সমস্যা সমাধানের অভিনব বৃত্তান্ত ধরা পড়েছে ‘সুন্দর মুখের পরাজয়’-এ। বিখ্যাত এক সংস্থার কর্তাব্যক্তি সোমনাথ তার কাজের সূত্রে গিয়েছিল জেলাশহরের প্রান্তিক এলাকায়। এখানেই দেখা মেলে এক পরিব্রাজক-সন্ন্যাসীর সঙ্গে। মানুষটি কাঠের কাজ, কলসারাই বা কিছুক্ষণ ছাত্র পড়াবার বিনিময়ে একবেলা আহার চান। স্রেফ মজা করার জন্যে তাকে নিয়ে সময় কাটাতে গিয়েই সোমনাথের জীবনের গতিপথ পালটে গিয়েছিল। আশ্চর্য সেই কাহিনিই আছে ‘পথের টানে’। সব্যসাচীকে একবার চোখের দেখা দেখতে চেয়েছিল প্রভুদয়াল। সেই ‘শেষ ইচ্ছে’ মিটেছিল, তবে তার অভিঘাতে উঠে আসে রোমহর্ষক এক বৃত্তান্ত। এই খণ্ডের চারটি উপন্যাসই অপরূপ ও সম্পূর্ণ ভিন্ন মাত্রার।

Sekhar Basu

Related Book

Original price was: ₹200.00.Current price is: ₹170.00.

Original price was: ₹550.00.Current price is: ₹468.00.

Original price was: ₹200.00.Current price is: ₹170.00.