Description
উপন্যাসের সময়কাল বিংশ শতকের শুরু থেকে প্রাক স্বাধীনতা পর্যন্ত। মূলত তৎকালীন গ্রামীণ সমাজ এবং সংস্কৃতির গল্প। তবে গ্রামের সীমানা ছাড়িয়ে সমসাময়িক কোলকাতাও এসেছে গল্পের বিভিন্ন চরিত্রের হাত ধরে। গল্পের অন্যান্য চরিত্রের মতোই বর্ধমান জেলার বৈষ্ণব অধ্যুষিত প্রাচীন ইতিহাসিক গ্রাম শ্রীখণ্ড নিজেও উপন্যাসের একটা চরিত্র হয়ে উঠেছে। মূলত ফিকশন হলেও উপন্যাসের কেন্দ্রীয় কিছু চরিত্র বাস্তব জীবন থেকে উঠে এসেছে তাদের আসল নাম সমেত। এককথায় গল্পের অনেকটাই সত্যি এবং কিছুটা কল্পিতও। পরিশেষে একটা কথা না বললেই নয়, যেহেতু শ্রীখণ্ড ঐতিহাসিকভাবেই বৈষ্ণব অধ্যুষিত গ্রাম তাই উপন্যাসে মাঝেমাঝেই ছোঁয়া লেগেছে বৈষ্ণব সাহিত্যের। বৈষ্ণব পদাবলীর প্রেমময় সুখানুভূতি অথবা বিরহের অব্যক্ত যন্ত্রণার অভিব্যক্তি উপন্যাসের প্রতিটি চরিত্র এমনকি প্রকৃতিকেও ছুঁয়ে গেছে গল্পের প্রতিটি বাঁকে।
