Description
মানুষের সবচেয়ে আদিম এবং শক্তিশালী আবেগ হল ভয়। আর সবচেয়ে আদিম এবং অদম্য ভয় হল অজানার আতঙ্ক। ভয়ের কোনো আকৃতি নেই, অবয়ব নেই, অথচ ভীষণরকম আছে। যা-কিছু বোধের বাইরে তাই নিয়েই আমাদের রহস্য। নিস্তরঙ্গ নৈঃশব্দের চাদর গায়ে দিয়ে নীরবে ঘুমিয়ে থাকে। জানান দেয় নিজের অদৃশ্য উপস্থিতি।
ওঁরা পাঁচ বন্ধু পাহাড়ের কোলে ছুটি কাটাতে গিয়ে অনুভব করল এইরকমই কোনো এক অদৃশ্য উপস্থিতি। যা কিনা অন্তিমের পরেও অবশিষ্ট অস্বিত্ব। সেখানে আছে অবয়বহীন এক দুনিয়া। পাঁচ বন্ধুকে তাড়া করে বেড়ায় এই অসহনীয় ত্রাস। ওঁরা অমোঘ শীতলতার আবর্তে ক্রমশ হারিয়ে যেতে থাকে। আর আশ্চর্য আবিষ্কারের মতো অন্ধকারের মধ্যে শেষের পরে শুরু হয় এক অব্যক্ত হিমশীতল আঁধার।



