Description
উপন্যাসটির বাইরের মোড়কে কল্পবিজ্ঞানের ছোঁয়া থাকলেও এটিকে সামাজিক উপন্যাস হিসেবে গণিত করাই উপযুক্ত হবে। আদতে এটি মানুষের ক্রাইসিসের কাহিনি। একজন সাধারণ মানুষ আমাদের চারপাশে নানান অত্যাচার দেখে; কিন্তু সাহসের অভাবে বা অন্য কারণে মুখ বুজে থাকতে বাধ্য হয়। এর ফলে এক অসহ্য বিবেকের দংশনে, মনস্তাপে সে মানুষটি জ্বলে-পুড়ে যেতে থাকে। এই অভ্যন্তরীণ দহন থেকে সৃষ্টি হয় এক ভয়ংকর ক্রাইসিসের। এ কাহিনির নায়ক অবিনাশ বর্মন। তাঁর বাড়িতে দেখা করতে আসে এক অদ্ভুত সেলসম্যান, যে দাবি করে, তার কোম্পানির একটি প্রোডাক্ট ‘অ্যালিয়েনেটর’ অবিনাশবাবুকে এই বিবেকের দংশন থেকে মুক্তি দিতে সক্ষম।
অবিনাশবাবু শেষপর্যন্ত এই অ্যালিয়েনেটর-এর সাহায্য নেবেন নাকি নিজে ঘুরে দাঁড়াবেন তাঁর পাশে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করতে, এই নিয়েই মূলত উপন্যাসটি আবর্তিত হয়েছে। উপন্যাসের চলন কিছুটা পরীক্ষামূলক। টাইমলাইন জাম্প আছে চিত্রনাট্যের মতোই।