Description
“চা-টা কাহিনী” সংকলনের গল্পগুলির সবই লেখকের নিজের জীবনের বিবিধ বিচিত্র এবং কৌতুকপূর্ণ ঘটনার উপর নির্ভর করেই সৃষ্টিত। এই নাতিদীর্ঘ গল্পগুলি মূলতঃ হাস্যরসাত্মক, এবং পরিবেশিত হয়েছে “অভীক” এবং “সান্যালদা”, এই দুই চরিত্রের মধ্যে আড্ডা আর কথোপকথনের মাধ্যমে।
কাজের ফাঁকে কলেজের লাউঞ্জের সোফায় বসে হাতে ধূমায়িত চায়ের কাপ, জ্বলন্ত সিগারেট, এবং কখনও-সখনও সিঙাড়া-জিলিপি সহযোগে প্রাত্যহিক জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে উঠে এসেছে এই গল্পগুলি। সে নিছক গ্যাস-অম্বল-বদহজমই হোক, বা বসের কাছে অপদস্থ হওয়াই হোক, অথবা ব্যাঙ্কে ধারের কিস্তি দেওয়া নিয়ে ঝামেলাই হোক। জীবনের নানাবিধ অবস্থার জন্য যেন সদাই প্রস্তুত অভীক-সান্যালদার গল্পের ভাণ্ডার।
সেইরকম দশটি সত্য ঘটনাকে কল্পনার রাংতায় মুড়ে পরিবেশন করা হ’ল এই সংকলনটিতে।