Description
এই মুহূর্তে দ্বীপরাজ দত্তের জীবনে সবচেয়ে বড় আতঙ্কের নাম অভিমন্যু শর্মা। প্রাক্তন প্রেমিক সবুজ সান্যালের মুখাবয়বের সঙ্গে হুবহু মিল থাকা এই ব্যক্তি কি সত্যিই কোনো নৃশংস সাইকোপ্যাথ? নাকি মৃত সবুজই কোনোভাবে আবার ফিরে এসেছে?
ক্রিসমাসের ছুটিতে ছেলের সঙ্গে নির্জন সেন্ট অ্যাডালাইন আইল্যান্ডে ঘুরতে এসে দ্বীপরাজ বুঝতে পারে, সমুদ্রের নীল জলে নয়, সে পা দিয়েছে এক গভীর ষড়যন্ত্রের ঘূর্ণাবর্তে। বছর পাঁচেক আগে খবরের শিরোনামে থাকা সাড়া জাগানো হত্যা কাহিনি- The Silk Murder case; যেখানে খুনি মৃতদেহের চোখে বেঁধে দিত লাল সিল্কের রুমাল। শোনা যাচ্ছে সেই খতরনাক অপরাধী নাকি জেল ভেঙে আশ্রয় নিয়েছে এই আইল্যান্ডে। অবশ্যই ছদ্মবেশে।
‘হোটেল সিম্ফনি’র উদ্বোধন উপলক্ষ্যে আইল্যান্ডে উপস্থিত হয়েছেন তেরো জন গণ্যমান্য অতিথি।
তেরো জন অতিথি- তেরোটা মুখোশ এবং মুখোশের আড়ালে লুকিয়ে আছে আসল খুনি। কে সে?


