Description
শব্দ খোদাই করে গল্পের অবয়ব নির্মাণ করেন এই সময়ের অন্যতম কথাকার প্রসেনজিৎ। সেই গল্পের শরীরকে পুষ্ট করে বদলে যাওয়া সময়, সমাজ আর সম্পর্কের টানাপড়েন। ঝকঝকে বুনোটের গদ্য আর তার সাবলীল চলন লেখকের নির্ভার আধুনিক মননের ছাপ রেখে যায় পাঠকের মনে। তাঁর বুদ্ধিদীপ্ত বয়ানশৈলীতে অনন্যতা আনে সূক্ষ্ম হিউমারে জারিত দৃষ্টি-যা বাঙালি পাঠকের মনের খাদ্য হয়ে ওঠে।
এই গল্প সংকলনে ঠাঁই পেয়েছে বিভিন্ন সময়ে লেখা চোদ্দটি গল্প।
তবে এই চতুর্দশীর যাত্রাপথ সরলরৈখিক নয়। কখনও পাকদণ্ডীর চড়াই ভাঙে, কখনও জনাকীর্ণ রাজপথ। মানবমনের গলিঘুঁজি খুঁজতে খুঁজতে কখনও সোজা গিয়ে ওঠে না-ফেরার ঠিকানায়। স্বাভাবিক ভাবেই, এর সর্বত্র সমান আলোকিতও নয়। কৃষ্ণা-প্রতিপদের ঘোর অন্ধকারের রহস্যময়তা আর অনিশ্চয়তার পাশেই ঝলমলে শীতের সকাল আলো ছড়ায় চরিত্রগুলোর ওপর। খুঁজে চলে উত্তরণের পথ।


