Description
কর্পোরেট নিয়নের নীচে ক্রমশ জমাট বাঁধা আঁশটে অন্ধকার, সেন্টেড ডানা ঝাপটানো ভারি ডেজিগনেশন, গেঁজে যাওয়া জার্গন, শ্যাওলা পড়া, সাদা কলারের আম-আদমি। আবার সেই আদমি-আদমদের প্রেমে পড়া ইভেদের বারকোড-চাদর, ম্যাগনেটিক স্ট্রিপ আর নিঃসঙ্গতার ফ্রেন্ড রিকোয়েস্ট— অম্লানের গল্প হয়ে ওঠে, ভাবায় পাঠককেও।
অনেক দিনের জমানো রাগ-অভিমান-যন্ত্রণা, একজন ডেলিভারি বয়ের ব্যাগের ওজনে খঞ্জনির মতো কাঁপতে থাকা দুটো কাঁধের হাড়, হাসপাতালের আইসিইউয়ের মতো বোর্ড মিটিংয়ের ঘরেও অনুভূত উৎকন্ঠা-মৃত্যুভয়— বিনি সুতোর মালা গাঁথে ছাপার অক্ষরে।
এই বিমূর্ততার মধ্যেও মানুষ বাঁচে, আমরা বাঁচি। টার্গেট জীবনেও ঢুকে পড়ে প্রজাপতি। প্রেম ব্র্যান্ডেড হয়। প্রেম বাইনারি হয়। মানুষ ঘুমিয়ে পড়ে। স্ক্রিন জেগে থাকে।

