×

11AM-5PM, Except Holiday

Malgujar

Malgujar

* In case the book_011 price changed by the Publisher , due to new Edition , New Print we will contact you and confirm regarding the revised price charge before processing the order !
Original price was: ₹250.00.Current price is: ₹213.00.

Publisher : The Cafe Table

Binding Type : Hard Cover

Buy Now

Description

অরণ্যের জীবনে অ্যাডভেঞ্চার এসেছে এক ঊষর ভূমিখণ্ডকে সবুজে ঢেকে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে। মধ্যপ্রদেশের প্রত্যন্তে কোনও এক ‘তেরা মিল’ হয়ে ওঠে তার কর্মভূমি। বাগদত্তা আবীরাকে কলকাতায় পিছনে রেখে সে ঘাঁটি গাড়ে অপরিচিত জায়গায়। কিন্তু রুক্ষ আর রিক্ত প্রকৃতির মতোই মূর্তিমান বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় সেখানকার মালগুজার রামযতন। চম্বলের বাগি পূর্বপুরুষদের রক্ত তাকে ছুটিয়ে বেড়ায় অধিকার রক্ষার তাগিদে। সংঘাত এড়াতে পারে না অরণ্য। কিন্তু এক তারাভরা রাতে রামযতনের গোপন অসহায়তা আবিষ্কার করে ফেলে সে। এর পরেও কি ব্যর্থ হবে তার লক্ষ্য? কলকাতার বৃদ্ধ ব্যবসায়ী বনওয়ারিলালের সঙ্গে তেরা মিলের কী সম্পর্ক? যৌবনে কলেজের বন্ধু রামশরণ আর তার বোনই বা কী ভাবে সম্পৃক্ত সেই জটিল আবর্তে? কেন পরস্পরের থেকে দূরে সরে যেতে হয় তাদের? এ আখ্যানের নায়ক অরণ্য কি শেষ পর্যন্ত মিলিয়ে দিতে পারে সেই জটিল অঙ্ক? এই উপন্যাসের পাতায় জীবন্ত হয়ে ওঠা চরিত্রগুলির মধ্যে সম্পর্ক আর তার বিচিত্র টানাপড়েনে পরিচিত ছকের সন্ধান করা উচিত হবে না। বরং তার বিপ্রতীপে ভিন্নতর এক জীবনের আঘ্রাণ জারিত করবে পাঠকের সত্তা।

Prasenjit Sinha

Related Book

Original price was: ₹200.00.Current price is: ₹170.00.

Original price was: ₹550.00.Current price is: ₹468.00.

Original price was: ₹200.00.Current price is: ₹170.00.