Description
আমাদের জীবনের সঙ্গেই জড়িয়ে রয়েছে নাটক। জীবনের নাট্যমঞ্চে অনবরত হয়ে চলেছে নাট্যদৃশ্যের অভিনয়। সুনীল গঙ্গোপাধ্যায়ের নাট্য সম্ভাবনাময় দশটি গল্পের নাট্যরূপ সংকলিত হয়েছে এই গ্রন্থে। জীবনের বহুস্তরীয় রূপ প্রকাশিত হয়েছে নাটকের বিভিন্ন চরিত্রের মাধ্যমে। পাঠকদের কথা মাথায় রেখে নাট্যরূপের সঙ্গে মূল গল্পগুলির সংক্ষিপ্তসারও সংযোজিত হয়েছে। নাটকের আয়নায় গল্পের প্রতিফলন কতটা দর্শকদের দৃষ্টি আকর্ষণ বিচার করতে পারবে তা বিচার করবেন বিদগ্ধ পাঠক। আর ঠিক কোন গল্পগুলো নিয়ে কাজ করেছি আমরা তার জন্য বইটি একবার হাতে তুলে নিয়ে দেখতেই হবে।
নাট্য দর্পণে সুনীলের গল্প
সায়ন্তন গঙ্গোপাধ্যায়।